2 Samuel 11:6-13 in Bengali
2 Samuel 11:6
দায়ূদ য়োয়াবের কাছে খবর পাঠালেন, “হিত্তীয় ঊরিযকে আমার কাছে পাঠিয়ে দাও|”য়োয়াব ঊরিযকে দায়ূদের কাছে পাঠিয়ে দিল|
2 Samuel 11:7
ঊরিয দায়ূদের কাছে এল| দায়ূদ ঊরিযকে জিজ্ঞাসা করলেন, “য়োয়াব কেমন আছে| সৈনিকরা কেমন আছে এবং যুদ্ধ কেমন হল ইত্যাদি|
2 Samuel 11:8
তারপর দায়ূদ ঊরিযকে বললেন, “বাড়ী গিয়ে বিশ্রাম কর|”ঊরিয রাজার বাড়ী থেকে চলে গেল| রাজা (দায়ূদ) ঊরিযের জন্য উপহার পাঠালেন|
2 Samuel 11:9
কিন্তু ঊরিয বাড়ী গেল না| ঊরিয রাজবাড়ীর দরজার সামনে ঘুমিযে পড়লো| রাজার ভৃত্যের মতই সে সেখানে ঘুমালো|
2 Samuel 11:10
এক দাস দায়ূদকে খবর দিল, “ঊরিয বাড়ী যায় নি|”দায়ূদ ঊরিযকে বললেন, “তুমি দীর্ঘ সফর থেকে ফিরে এসেছ| কেন তুমি বাড়ীতে গেলে না?”
2 Samuel 11:11
ঊরিয দায়ূদকে বলল, “পবিত্র সিন্দুকটি এবং ইস্রাযেল ও যিহূদার সৈন্যরা তাঁবুগুলিতে রযেছে| আমার মনিব য়োয়াব এবং আমার মনিবের (রাজা দায়ূদ) আধিকারিকরা শিবির গেড়ে মাঠে তাঁবু ফেলেছেন| সুতরাং আমার পক্ষে বাড়ী গিয়ে পান আহার করে স্ত্রীর সঙ্গে শয়ন করা ঠিক নয়|”
2 Samuel 11:12
দায়ূদ ঊরিযকে বললেন, “আজকের দিনটা এখানে থেকে যাও| কাল আমি তোমাকে যুদ্ধে ফেরত্ পাঠাব|” সেই দিন ঊরিয জেরুশালেমে থেকে গেল| পরদিন সকাল পর্য়ন্ত সে জেরুশালেমে থাকল|
2 Samuel 11:13
দায়ূদ ঊরিযকে তাঁর সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠালেন| ঊরিয দায়ূদের সঙ্গে পানাহার করল| দায়ূদ ঊরিযকে দ্রাক্ষারস পান করালেন| তবুও ঊরিয বাড়ী গেল না| সেই সন্ধ্যায, ঊরিয রাজার ফটকের বাইরে রাজার অন্য ভৃত্যদের সঙ্গে ঘুমিযেছিল|
Bengali Bible