Bible

2 Chronicles 30 - YLT (Bengali)

1 And Hezekiah sendeth unto all Israel and Judah, and also letters he hath written unto Ephraim and Manasseh, to come in to the house of Jehovah in Jerusalem, to make a passover to Jehovah, God of Israel.রাজা হিষ্কিয় ইস্রাযেল ও যিহূদায় প্রত্যেককে বার্তা পাঠালেন এবং ইফ্রয়িম ও মনঃশির লোকেদের চিঠি লিখে দিলেন প্রভুর মন্দিরে আসার জন্য, যাতে তাঁরা সবাই প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের জন্য নিস্তারপর্ব উদয়াপন করতে পারেন|

2 And the king taketh counsel, and his heads, and all the assembly in Jerusalem, to make the passover in the second month,তিনি তাঁর সমস্ত উচ্চপদস্থ কর্মচারী এবং জেরুশালেমে সমবেত লোকেদের সঙ্গে পরামর্শ করলেন এবং দ্বিতীয় মাসে নিস্তারপর্ব উদয়াপন করবেন বলে স্থির করলেন|

3 for they have not been able to make it at that time, for the priests have not sanctified themselves sufficiently, and the people have not been gathered to Jerusalem.যেহেতু যাজকদের অধিকাংশ এই পবিত্র সেবা অনুষ্ঠান উদ্য়াপনের জন্য তখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তুত ছিলেন না, এবং লোকরা তখনও জেরুশালেমে সমবেত হয় নি, সেহেতু নির্ধারিত সমযে নিস্তারপর্ব উদয়াপন করা গেল না|

4 And the thing is right in the eyes of the king, and in the eyes of all the assembly,তবে তাঁরা যা সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে হিষ্কিয় সহ সমবেত সকলেই সন্তুষ্ট হয়েছিলেন|

5 and they establish the thing, to cause to pass over an intimation into all Israel, from Beer-Sheba even unto Dan, to come in to make a passover to Jehovah, God of Israel, in Jerusalem, for not for a long time had they done as it is written.এবং বের্-শেবা থেকে শুরু করে দান শহর পর্য়ন্ত ইস্রায়েলের সর্বত্র সকলকে জেরুশালেমে এসে প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নিস্তারপর্বে য়োগদানের জন্য আমন্ত্রণ জানানো হল| ইস্রায়েলের লোকদের একটা বড় অংশ দীর্ঘদিন যাবত্‌ মোশির বর্ণিত বিধি অনুযায়ীনিস্তারপর্ব পালন করেন নি|

6 And the runners go with letters from the hand of the king and his heads, into all Israel and Judah, even according to the command of the king, saying, `O sons of Israel, turn back unto Jehovah, God of Abraham, Isaac, and Israel, and He doth turn back unto the escaped part that is left of you from the hand of the kings of Asshur;তাই বার্তাবাহকরা ইস্রাযেল ও যিহূদার সর্বত্র রাজা হিষ্কিয়র চিঠি নিয়ে গেল যাতে জানানো হল:“ইস্রায়েলের সন্ততিরা, তোমরা অব্রাহাম, ইস্হাক ও ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের দিকে মুখ ফেরাও| একমাত্র তাহলেই তোমরা যারা অশূররাজের সৈন্যদল থেকে পালিয়ে এসেছ, তাদের প্রতি তিনি করুণা পরবশ হবেন|

7 and do not be like your fathers, and like your brethren, who trespassed against Jehovah, God of their fathers, and He giveth them to desolation, as ye do see.তোমাদের পূর্বপুরুষ এবং সহনাগরিকদের মতো আচরণ কোরো না| তাঁরা তাদের পিতার ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন| তাই প্রভু তাদের ধ্বংস হতে দিয়েছিলেন| এসবই তোমরা নিজেদের চোখে দেখেছো|

8 `Now, harden not your neck like your fathers, give a hand to Jehovah, and come in to His sanctuary, that He hath sanctified to the age, and serve Jehovah your God, and the fierceness of His anger doth turn back from you;তোমাদের এইসব পূর্বপুরুষদের মতো গোঁযার্তুমি না করে সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর বন্দনা করো| প্রভু তাঁর আশীর্বাদে যে পবিত্রতম স্থানকে চিরপবিত্র করে তুলেছেন সেখানে এসে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের সেবা করো| একমাত্র তাহলেই প্রভুর রোষদৃষ্টির হাত থেকে তোমরা অব্যাহতি পাবে|

9 for in your turning back unto Jehovah, your brethren and your sons have mercies before their captors, even to return to this land, for gracious and merciful `is' Jehovah your God, and He doth not turn aside the face from you, if ye turn back unto Him.'তোমরা যদি তাঁর চরণতলে ফিরে এসে তাঁকে অনুসরণ করো তাহলে তোমাদের আত্মীযস্বজন ও সন্তানসন্ততিদের অপহরণকারীরা তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন এবং তারা সকলে আবার এই দেশে ফিরে আসতে পারবে| তোমাদের প্রভু দয়ালু এবং করুণাময| তোমরা যদি তাঁর কাছে ফিরে আসো তিনি কখনোই তোমাদের দিক থেকে মুখ ফেরাবেন না|”

10 And the runners are passing over from city to city, in the land of Ephraim and Manasseh, even unto Zebulun: and they are laughing at them, and mocking at them,বার্তাবাহকরা সবূলূন পর্য়ন্ত ইফ্রয়িম ও মনঃশির সর্বত্র প্রত্যেকটা শহরে এই আবেদন নিয়ে গেল| কিন্তু লোকেরা এর কোনো গুরুত্ব না দিয়ে এই আবেদন ও বার্তাবাহকদের নিয়ে ঠাট্টা-তামাশা করতে শুরু করলো|

11 only, certain from Asher, and Manasseh, and from Zebulun, have been humbled, and come in to Jerusalem.তবে আশের মনঃশি ও সবূলূনের বিভিন্ন অঞ্চলের কিছু ব্যক্তি পরম দীনের মতো জেরুশালেমে এসে উপস্থিত হল|

12 Also, in Judah hath the hand of God been to give to them one heart to do the command of the king and of the heads, in the matter of Jehovah;এমনকি যিহূদাতেও প্রভু এমনভাবে চলেছিলেন যাতে সমস্ত লোক, রাজা ও তাঁর উচ্চপদস্থ কর্মচারীদের মেনে চলতে রাজী হল|

13 and much people are gathered to Jerusalem, to make the feast of unleavened things in the second month -- a mighty assembly for multitude.দ্বিতীয় মাসে বহু ব্যক্তি জেরুশালেমে খামিরবিহীন রুটির উত্সব পালন করতে এলো|

14 And they arise and turn aside the altars that `are' in Jerusalem, and all the perfume altars they have turned aside, and cast `them' to the brook Kidron;এরা সকলে জেরুশালেমের ভ্রান্ত দেবদেবীদের জন্য বানানো বেদী ও ধুপধূনো দেবার বেদীগুলো ভেঙে কিদ্রোণ উপত্যকায ফেলে দিল|

15 and they slaughter the passover-offering on the fourteenth of the second month, and the priests and the Levites have been ashamed, and sanctify themselves, and bring in burnt-offerings to the house of Jehovah.দ্বিতীয় মাসের 14 দিনের দিন এরা নিস্তারপর্বের নৈবেদ্যটি বলি দিলেন| যাজকগণ ও লেবীয়রা লজ্জিত মনে সেবার কাজের জন্য প্রস্তুত হলেন কারণ তাঁরা অনুষ্ঠানটির জন্য যথায়থভাবে পবিত্র ছিলেন না| তাঁরা প্রভুর মন্দিরে হোমবলি নিয়ে এলেন|

16 And they stand on their station according to their ordinance; according to the law of Moses the man of God the priests are sprinkling the blood out of the hand of the Levites,মোশির বিধি অনুযাযী, তাঁরা মন্দিরে তাঁদের নির্ধারিত জায়গাগুলি গ্রহণ করলেন| লেবীয়রা যাজকদের হাতে রক্তের পাত্র তুলে দেবার পর যাজকরা সেই রক্ত বেদীতে ছিটিয়ে দিলেন|

17 for many `are' in the assembly who have not sanctified themselves, and the Levites `are' over the slaughtering of the passover-offerings for every one not clean, to sanctify `him' to Jehovah:উপস্থিত লোকদের মধ্যে অনেকেই ছিলেন য়াঁরা এই পবিত্র সেবার কাজের জন্য নিজেদের প্রস্তুত করেন নি| এরকম লোকদের জন্য, লেবীয়রা নিস্তারপর্বের নৈবেদ্যটি বলিদান করলেন|

18 for a multitude of the people, many from Ephraim and Manasseh, Issachar, and Zebulun, have not been cleansed, but have eaten the passover otherwise than it is written; but Hezekiah prayed for them, saying, `Jehovah, who `is' good, doth receive atonement for every oneএরকম করা হল যেহেতু ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূনের অনেকেই নিস্তারপর্বের ভোজসভায য়োগদানের জন্য নিজেদের শুচি করেন নি এবং মোশির বিধি অনুযায়ীতাঁরা এটি পালন করেন নি| কিন্তু তারাও য়োগদান করলেন, কারণ হিষ্কিয় প্রার্থনা করে বললেন, “হে প্রভু, তুমি মঙ্গলময| এরা সকলেই সর্বান্তঃকরণে তোমার উপাসনা করতে চাইলেও বিধি অনুযায়ীনিজেদের শুচি করে নি|

19 who hath prepared his heart to seek God -- Jehovah, God of his fathers -- yet not according to the cleansing of the sanctuary;'তুমি এদের ক্ষমা করো| তুমি আমাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর| এরা যদি এই পবিত্রতম স্থানের জন্য উপযুক্তভাবে নিজেদের শুদ্ধ করে নাও থাকে, তাহলেও তুমি এদের সবাইকে, যারা সমস্ত হৃদয় দিয়ে তোমাকে চায, ক্ষমা করে দিও|”

20 and Jehovah hearkeneth unto Hezekiah, and healeth the people.প্রভু রাজা হিষ্কিয়ের় প্রার্থনায সাড়া দিয়ে এদের সবাইকে ক্ষমা করে দিলেন|

21 And the sons of Israel, those found in Jerusalem, make the feast of unleavened things seven days with great joy; and giving praise to Jehovah day by day are the Levites and the priests, with instruments of praise before Jehovah.ইস্রায়েলের বাসিন্দারা সাতদিন ধরে মহাসমারোহে ও আনন্দের মধ্যে দিয়ে জেরুশালেমে খামিরবিহীন রুটির উত্সব পালন করলো| লেবীয় ও যাজকরা প্রত্যেকদিন তাঁদের সাধ্যমতো প্রভুর প্রশংসা করলেন|

22 And Hezekiah speaketh unto the heart of all the Levites, those giving good understanding concerning Jehovah, and they eat the appointed thing seven days; sacrificing sacrifices of peace-offerings, and making confession to Jehovah, God of their fathers.যে সমস্ত লেবীয়রা প্রভুর সেবা কাজের অনুধাবন করেছিলেন রাজা হিষ্কিয় তাদের সবাইকে উত্সাহিত করতে লাগলেন| সাতদিন এই উত্সব পালনের পর লোকরা নিস্তারপর্বের নৈবেদ্য উত্সর্গ করলো| তারা তাদের পূর্বপুরুষের প্রভু ঈশ্বরের প্রশংসা ও তাঁর প্রতি তাদের ধন্যবাদ জ্ঞাপন করলো |

23 And all the assembly take counsel to keep other seven days, and they keep seven days `with' joy;তখন সমস্ত লোক আরো সাতদিন থাকতে রাজী হল| আরো সাতদিন ধরে তারা আনন্দের সঙ্গে নিস্তারপর্ব পালন করলো|

24 for Hezekiah king of Judah hath presented to the assembly a thousand bullocks, and seven thousand sheep; and the heads have presented to the assembly bullocks a thousand, and sheep ten thousand; and priests sanctify themselves in abundance.যিহূদার রাজা হিষ্কিয়, যাতে এটি সম্ভব হয় তার জন্য 1,000 ষাঁড়, 7,000 মেষ উপস্থিত লোকদের খাবার জন্য দান করলেন| নেতারা সকলে আরো 1,000 ষাঁড় আর 10,000 মেষ দান করলেন| সমস্ত যাজকরা পবিত্র সেবার কাজের জন্য নিজেদের শুদ্ধ করলেন|

25 And all the assembly of Judah rejoice, and the priests, and the Levites, and all the assembly, those coming in from Israel, and the sojourners, those coming in from the land of Israel, and those dwelling in Judah,উপস্থিত প্রত্যেকে, যিহূদার প্রত্যেক যাজকগণ ও লেবীয়রা, ইস্রাযেল থেকে যিহূদায় আসা বহিরাগতরা, অন্যান্য প্রত্যেকে যারা ইস্রাযেল থেকে এসেছিলেন, তাঁদের প্রত্যেকেই খুশী ও আনন্দের সঙ্গে উত্সব পালন করলেন|

26 and there is great joy in Jerusalem; for from the days of Solomon son of David king of Israel there is not like this in Jerusalem,তাই জেরুশালেমের সর্বত্র তখন খুশীর বন্যা কারণ ইস্রায়েলের রাজা, দাযূদের পুত্র, শলোমনের সময় থেকে জেরুশালেমে এরকম কোনো উত্সব আর কখনও হয়নি|

27 and the priests, the Levites, rise and bless the people, and their voice is heard, and their prayer cometh in to His holy habitation, to the heavens.যাজকগণ ও লেবীয়রা উঠে দাঁড়ালেন এবং লোকদের আশীর্বাদ করার জন্য প্রার্থনা করলেন| প্রভু স্বর্গে তাঁর পবিত্র বাসস্থান থেকে তাঁদের সেই প্রার্থনা শুনতে পেলেন|

Bengali Bible