Bible

1 Chronicles 12:23-39 in Bengali

1 Chronicles 12:23
এই সব ব্যক্তিবর্গ যাঁরা হিব্রোণ শহরে দায়ূদের সঙ্গে য়োগ দিয়েছিলেন এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন এবং প্রভু যা বলেছিলেন সেই অনুযায়ীশৌলের রাজধানী দায়ূদের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তাঁরা সংখ্যায় হলেন নিম্নরূপ:

1 Chronicles 12:24
যিহূদা পরিবারগোষ্ঠীর 6,800 জন কুশলী ও তত্‌পর যোদ্ধা| এঁরা সকলেই বর্শা ও বল্লমধারী ছিলেন|

1 Chronicles 12:25
শিমিযোনের পরিবারগোষ্ঠীর 7,100 জন বীর যোদ্ধা ছিলেন|

1 Chronicles 12:26
লেবি পরিবারগোষ্ঠীর 4,600 জন|

1 Chronicles 12:27
হারোণ বংশের নেতা যিহোয়াদাও 3,700 জন নিয়ে এই দলে য়োগ দিয়েছিলেন|

1 Chronicles 12:28
এছাড়া পরিবারের আরো 22 জন নেতাসহ য়োগ দিয়েছিলেন সাহসী ও তরুণ সেনা সাদোক|

1 Chronicles 12:29
শৌলের আত্মীয় এবং তখনও পর্য়ন্ত তার প্রতি অনুগত বিন্যামীন পরিবারগোষ্ঠীর 3,000 জনও য়োগ দিয়েছিলেন এই দলে|

1 Chronicles 12:30
ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 20,800 জন বীরযোদ্ধা| তারা তাদের পরিবারে বিখ্যাত ছিল|

1 Chronicles 12:31
মনঃশি পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 18,000 জন দায়ূদকে রাজা বানাতে|

1 Chronicles 12:32
ইষাখরের পরিবার থেকে আত্মীয়সহ এসেছিলেন 200 জন প্রাজ্ঞ নেতা| তাঁরা হলেন সেই সব লোক যাঁরা ইস্রায়েলের মঙ্গলের জন্য কখন কি করা প্রয়োজন তা ভাল ভাবেই বুঝতেন|

1 Chronicles 12:33
সবূলূনের পরিবারগোষ্ঠী থেকে য়োগ দিয়েছিলেন সর্বাস্ত্রে পারদর্শী 50,000 জন কুশলী যোদ্ধা| এঁরা সকলেই দায়ূদের একান্ত অনুগত ছিলেন|

1 Chronicles 12:34
নপ্তালির পরিবারগোষ্ঠী থেকে 1,000 অধ্যক্ষ ছিল| তাদের সঙ্গে 37,000 ব্যক্তি ছিল| তারা বর্শা ও ঢাল নিয়ে এসেছিলেন|

1 Chronicles 12:35
দান পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 28,600 জন রণ-কুশলী যোদ্ধা|

1 Chronicles 12:36
আশের পরিবারগোষ্ঠী থেকেও রণ-কুশলী 40,000 জন এসেছিলেন|

1 Chronicles 12:37
এবং যর্দন নদীর পূর্বদিক থেকে রূবেণ, গাদ ও অর্ধেক মনঃশি পরিবার মিলিয়ে মোট 1,20,000 ব্যক্তি বিভিন্ন রকমের অস্ত্র-শস্ত্র নিয়ে এই দলে য়োগ দিয়েছিলেন|

1 Chronicles 12:38
এই সমস্ত বীর যোদ্ধারা দায়ূদকে ইস্রায়েলের রাজা করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে হিব্রোণে এসেছিলেন| ইস্রায়েলের অবশিষ্ট লোকদেরও এই প্রস্তাবের প্রতি সমর্থন ছিল|

1 Chronicles 12:39
এঁরা সকলে হিব্রোণে দায়ূদের সঙ্গে তিন দিন পানাহার করে ও তাঁদের আত্মীয়-পরিজনের বানানো খাবার-দাবার খেয়ে কাটালেন|

Bengali Bible